করোনা রোগীর মোবাইল চুরি করে আইসোলেশনে চোর!

ভারতের আসামে সরকারি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি থাকা করোনা রোগীর মোবাইল চুরি করে বিপাকে পড়েছে পাপ্পু (২২) নামে এক চোর। ইতোমধ্যে তাকে গ্রেপ্তার করে আইসোলেশনে পাঠিয়েছে পুলিশ।

- Advertisement -

বুধবার (১৭ জুন) হাসপাতাল থেকে সংগ্রহ করা সিসিটিভি ফুটেজের সাহায্য তাকে ধরে এনে কোয়েরেন্টাইনে পাঠায় পুলিশ। তার নমুনা পাঠানো হয়েছে পরীক্ষার জন্য।

- Advertisement -
google news follower

জানা গেছে, সোমবার রাতে পাপ্পু বর্মন আসামের চিরাং জেলার জেএসবি সিভিল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ঢুকে সেখানে ভর্তি থাকা এক রোগীর স্মার্টফোনটি চুরি করে। পরে হাসপাতাল থেকে প্রায় ১৫ কিমি দূরে বেংতাল থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

চিরাং-এর পুলিশ সুপার সুধাকর সিং জানান, আমরা স্বাস্থ্য দপ্তর এবং স্থানীয় প্রশাসনকে গোটা বিষয়টা জানিয়েছি। তারাই বাকি জিনিসের খেয়াল রাখবে। তারই খতিয়ে দেখবে পাপ্পু কার কার সঙ্গে মিশেছে। তাদের চিহ্নিত করে সোয়াব পরীক্ষার জন্যে পাঠানো হবে।

- Advertisement -
islamibank

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আমরা কখনো ভাবিনি কেউ আইসোলেশন ওয়ার্ডের ভিতরে যাওয়ার সাহস করবে। আমরা আরো শকড, কারণ যে রোগীর মোবাইল ফোন চুরি করা হয়েছে তিনি করোনা পজিটিভ হওয়ার সঙ্গে তার অবস্থাও বেশ সংকটজনক।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ