গ্রিলের তালা কেটে ৩ দোকানে চুরি

রাউজানে তিন দোকানের গ্রিলের তালা কেটে প্রায় ৮০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে চোরের দল।

- Advertisement -

শুক্রবার ( ৩ জুলাই) রাতে কদলপুর ঈশান ভট্টের হাট এলাকায় চুরির এ ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা শনিবার (৪ জুলাই) সকালে এসে দোকানের গ্রিলের তালা কাটা দেখতে পান।

স্থানীয়রা জানান, ঈশান ভট্টের হাট এলাকার স্টুডেন্ট রোডের সঞ্জিত দাশের মুদির দোকান, দাশপাড়া রোড তপন বড়ুয়ার তপন স্টোর, মো. হোসেনের হোসেন স্টোরে তালা কেটে চোর ঢুকে। মোবাইল কার্ড, বিড়ি-সিগারেট, বিভিন্ন পণ্যসহ তিন দোকান থেকে প্রায় ৮০ হাজার টাকার মালামাল চুরি হয় বলে ক্ষতিগ্রস্তরা জানান।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ