বুড়িগঙ্গার ঘাতক লঞ্চের মালিক গ্রেপ্তার

রাজধানীর শ্যামবাজার এলাকায় বুড়িগঙ্গা নদীতে ‘এমভি ময়ূর-২ এর ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ ‘এমএল মর্নিং বার্ড’ ডুবে যাওয়ার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক সোয়াদকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ।

- Advertisement -

গত ২৯ জুনের ওই লঞ্চডুবির ঘটনায় ৩৪ জনের মৃত্যু হয়। এ লঞ্চডুবির ঘটনায় অবহেলাজনিত হত্যার অভিযোগ এনে সাত জনের বিরুদ্ধে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একটি মামলা ময়ুর-২ মালিককে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছিল। মামলার অন্য আসামিরা হলেন, লঞ্চের মাস্টার আবুল বাশার মোল্লা ও জাকির হোসেন, চালক শিপন হাওলাদার ও শাকিল হোসেন এবং সুকানি নাসির মৃধা ও মো. হৃদয়।

- Advertisement -
google news follower

নৌ-পুলিশের ঢাকা জোনের পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে সদরঘাট নৌ পুলিশের একটি দল মধ্যরাতে রাজধানীর কলাবাগানের সোবহানবাগ এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে তাকে গ্রেপ্তার করে।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ