মাস্ক না পরায় দুপক্ষের মারামারি, বাবাকে বাঁচাতে গিয়ে মেয়ের মৃত্যু

করোনার এই মহামারিতে মাস্ক পরার উপর জোর দিচ্ছেন সবাই। এই মাস্ক পরা নিয়ে তর্ক-বিতর্কের ঘটনাও কম ঘটেনি। এমনি এক তর্ক-বির্তকের একপর্যায়ে মারামারিতে জড়ায় দু’পক্ষ। এই সংঘাতে বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মেয়ের।
গত ৩ জুলাই ভারতের অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলায় এই বর্বর ঘটনাটি ঘটলেও রোববার (১২ জুলাই) ঘটনাটি প্রকাশ্যে আসে। কারণ শনিবার (১১ জুলাই) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে মেয়েটি।

- Advertisement -

এরপরেই পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রকাশ্যে আসে ঘটনাটি। এ ঘটনায় চার অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রত্যেকের বিরুদ্ধে খুনের মামলা করা হয়েয়েছে।

- Advertisement -
google news follower

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ঘটনার সূত্রপাত ৩ জুলাইয়ের কয়েকদিন আগে। ব্যক্তিগত কাজে ক্রান্তি ইয়ালামান্ডালা ওই যুবকদের এলাকায় গিয়েছিলেন। তখন তার মুখে মাস্ক ছিল না। ওই যুবকরা এ নিয়ে প্রশ্ন করতেই দু’পক্ষের মধ্যে তর্ক শুরু হয়। তখনকার মতো পরিস্থিতি শান্ত হলেও বিবাদ পুরোপুরি মেটেনি। এরপর ৩ জুলাই সেই যুবকদেরই মাস্ক ছাড়া দেখতে পান ক্রান্তির এক আত্মীয়। পুরনো বিবাদের হিসাব মেলাতে এবার ক্রান্তি তাদের ওপর চড়াও হন। ‘মুখে মাস্ক নেই কেন, এই প্রশ্ন তুলে রীতিমতো জেরা শুরু করেন। কথা কাটাকাটির থেকেই মুহূর্তে হাতাহাতি শুরু হয়। প্রকাশ্যেই মারামারিতে জড়ায় দু’পক্ষ।

বাবাকে বাঁচাতে তখন ছুটে যান ক্রান্তির মেয়ে, ফাতিমা। ক্রান্তিকে লাঠি দিয়ে মারতে এলে রুখে দাঁড়ান তার মেয়ে। কিন্তু লাঠির আঘাতে ফাতিমার মাথার গুরুতর চোট লাগে। সঙ্গে সঙ্গে তাকে গুন্টুরের জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু এক সপ্তাহ পর ভোরে তার মৃত্যু হয়।

- Advertisement -
islamibank

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ