চট্টগ্রামে পরীক্ষা না করেই রিপোর্ট দিচ্ছে নিউ শেভরন!

চট্টগ্রামে পরীক্ষা ছাড়াই ভুয়া রিপোর্ট দেওয়ায় নিউ শেভরন নামে একটি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ওই প্রতিষ্ঠানের মালিক আবু নঈমকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

- Advertisement -

বুধবার (১৫ জুলাই) বিকেলে বোয়ালখালী উপজেলার শাকপুরা চৌমুহনী বাজারে আজিজ মার্কেটের দ্বিতীয় তলায় নিউ শেভরন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এতে নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী।

- Advertisement -
google news follower

মোজাম্মেল হক বলেন, প্রতিষ্ঠানটির মালিক আবু নঈম। সেখানে বিভিন্ন রোগ নিয়ে যাওয়া ব্যক্তিদের ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, অভিযানে নিউ শেভরনে বিভিন্ন ধরনের অনিয়ম পাওয়া গেছে। ডায়াগনস্টিক সেন্টারটির প্যাডে ল্যাব টেকনিশিয়ান ও ডাক্তারের সই নিয়ে রাখা হয়। তারপর রোগীর রক্ত বা অন্যান্য নমুনা নিলেও কোনো পরীক্ষা না করেই বানোয়াট রিপোর্ট দিয়ে দেওয়া হয়। রিপোর্টে সই দেখে রোগী ধরে নেন, এই রিপোর্ট সঠিক।

- Advertisement -
islamibank

তিনি আরও জানান, অভিযানের সময় সেখানে ল্যাব টেকনিশিয়ান কাউকে পাওয়া যায়নি। কোনো চিকিৎসকও এ ধরনের কোনো রিপোর্টে সই করেননি বলে জানতে পেরেছি।

ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করা হয়েছে এবং মালিককে ভোক্তা অধিকার আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন মোজাম্মেল হক।

জয়নিউজ/মাসুদ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ