চট্টগ্রামে একদিনে আরো ৭৩ জন করোনা আক্রান্ত, মৃত ১

 

- Advertisement -

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৭৩ জন। এদিন করোনায় একজনের মৃত্যু হয়েছে এবং ৯১ জন সুস্থ হয়েছেন।

- Advertisement -
google news follower

সোমবার (১৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের ৬টি ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে  ৯৬৬টি নমুনা পরীক্ষা করা হয়।

এসব নমুনা পরীক্ষায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ২২ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ১২ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ল্যাবে ২২ জন এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে আরও ৫ জন করোনা  রোগী শনাক্ত হয়েছেন।

- Advertisement -
islamibank

এ ছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬ জন এবং শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৫ জন করোনা  রোগী পাওয়া গেছে।

এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১০ নমুনা পরীক্ষা করে একজনের করোনা পজেটিভ হয়েছেন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান,  গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৭৩ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষা করা হয় ৯৬৬টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৫৮ জন এবং উপজেলায় ১৫ জন।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ