মৃত্যুহীন দিনেও চট্টগ্রামে করোনা আক্রান্ত ৫৬

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় নতুন  করোনা আক্রান্ত হয়েছেন ৫৬ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা মোট ১৮ হাজার ৬৯৫ জন। তবে এদিন কেউ মারা যাননি।

- Advertisement -

রোববার (২৭ সেপ্টেম্বর) চট্টগ্রামের ৬টি ল্যাব ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৭২২টি নমুনা পরীক্ষা করা হয়।

- Advertisement -
google news follower

এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে করোনা শনাক্ত হয়েছে ১৭ জন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) করোনা পজেটিভ আসে ৮ জনের।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৫ জন করোনা পজেটিভ পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৩ জনের করোনা রোগী শনাক্ত হয়েছে।

- Advertisement -
islamibank

এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১২ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে একজনের করোনা পভেটিভ হয়েছে।

এদিকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৮টি নমুনা পরীক্ষায় সব ফলাফল নেভেটিভ এসেছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার ৫৬ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৪৮ জন এবং উপজেলায় ৮ জন রয়েছেন।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ