কর্মী-সমর্থকদের ওপর ক্ষেপলেন ট্রাম্পের দুই ছেলে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটের ফল নিয়ে এবার ক্ষেপেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই ছেলে। বাবার প্রতি রিপাবলিকানরা দৃঢ় সমর্থন দেখাতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন। নির্বাচনের পর দিন টুইটে তারা রিপাবলিকানদের ওপর ক্ষোভ প্রকাশ করেন।

- Advertisement -

ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র অভিযোগ করে বলেছেন, তাদের দল ‘দুর্বল’ হয়ে পড়ছে। রিপাবলিকান সমর্থকদের উদ্দেশে টুইটারে তিনি লিখেছেন– ‘ইচ্ছা ও লড়াই করার সক্ষমতা দেখানোর যথাযথ একটি প্ল্যাটফর্ম আছে তাদের। কিন্তু উল্টো দেখা যাচ্ছে, গণমাধ্যমের সামনে তারা মুষড়ে পড়ছে। হতাশ হবেন না। ডোনাল্ড ট্রাম্পই লড়াই করে যাবেন। বরাবরের মতো তারা কেবল দেখবেন!’

- Advertisement -
google news follower

ট্রাম্পের আরেক ছেলে এরিক ট্রাম্প সমর্থকদের প্রতি উষ্মা প্রকাশ করে বলেছেন, ‘কোথায় রিপাবলিকানরা! কিছুটা তো মেরুদণ্ড থাকা উচিত। এই জালিয়াতির বিরুদ্ধে লড়ো। এই সময়ে ভেড়া হয়ে থাকলে আমাদের ভোটাররা আপনাদের কখনই ভুলবে না।’

নির্বাচনে জয়ের খুব কাছাকাছি চলে এসেছেন ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন। এখন পর্যন্ত পাওয়া ৪৫ রাজ্যে ভোটে ইলেকটোরাল কলেজের মধ্যে ২৬৪টি গেছে তার ঘরে। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪টি ভোট।

- Advertisement -
islamibank

২৭০-এর সেই ‘ম্যাজিক ফিগার’ থেকে আর মাত্র ছয়টি ইলেকটোরাল দূরে আছেন বাইডেন। ট্রাম্প ভোটে কারচুপির অভিযোগ তুলেছেন। প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাবেন বলেও হুমকি দিয়ে রেখেছেন তিনি। তার এ অবস্থান নিয়ে রিপাবলিকান পার্টির অনেকেই নাখোশ বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জ্যেষ্ঠ রিপাবলিকানদের মধ্যে ইউটাহর সিনেটর মিট রমনি এবং মেরিল্যান্ডের গভর্নর ল্যারি হোগান প্রকাশ্যেই ট্রাম্পের সমালোচনা করেছেন। রিপাবলিকান প্রার্থী গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করছে বলেও মন্তব্য করেছেন তারা। রিপাবলিকান নেতাদের একটি বড় অংশ এখনও চুপ থাকায় ট্রাম্প সমর্থকদের মধ্যে ক্ষোভও বাড়ছে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ