চট্টগ্রামে করোনা আক্রান্তে রেকর্ড

করোনা আক্রান্তে সাম্প্রতিক সময়ের সব রেকর্ড ছাড়িয়ে গেছে চট্টগ্রাম। একদিনের ব্যবধানে আক্রান্ত বেড়েছে প্রায় চার গুণ। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ২৪২ জন!

- Advertisement -

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৭০টি নমুনা পরীক্ষায় ২৪২ জনের দেহে করোনা শনাক্ত হয়ে। এর আগের দিন শনাক্ত হয়েছিল ৬৪ জন। সবমিলিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ৮৭০ জন।

- Advertisement -
google news follower

সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবসহ চট্টগ্রামে ৮টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৭৭ নমুনা পরীক্ষায় ১৪ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৩৫৬ নমুনা পরীক্ষায় ৫৯ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৪৮ নমুনা পরীক্ষায় ৫৮ জন এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৪২ নমুনা পরীক্ষায় ৯ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে।

এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৩৭ নমুনা পরীক্ষায় ৪৬ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৭৩ নমুনা পরীক্ষায় ৫০ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩১ নমুনা পরীক্ষায় ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

- Advertisement -
islamibank

এদিন জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) কোনো নমুনা পরীক্ষা হয়নি।

এদিকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৬টি নমুনা পরীক্ষায় কারো শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি।

জয়নিউজ/হিমেল

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ