দীপ্ত টিভিতে নতুন ধারাবাহিক ‘মাশরাফি জুনিয়র’

মাশরাফি বিন মর্তুজার নামে দীপ্ত টিভিতে আসছে নতুন ধারাবাহিক নাটক ‘মাশরাফি জুনিয়র’। আগামী শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টা ৩০মিনিটে প্রচারিত হবে নাটকটি।

- Advertisement -

নাটকটিতে দেখা যাবে, মন্ডা ও মণি দুই ভাইবোন। মন্ডা ক্রিকেট খেলে। হতে চায় মাশরাফির মতো। আর তার ছোট বোন মণি ভাইকে উৎসাহ দেয় মাঠের বাইরে থেকে। মনির বিশ্বাস একদিন সত্যি অনেক বড় ক্রিকেটার হবে।

- Advertisement -
google news follower

টিভিতে যেমন মাশরাফিদের দেখা যায় তেমনই দেখা যাবে তার ভাইকেও। চারদিকে হবে নাম-ডাক। এই নিয়ে সারাক্ষন বিভোর মনি। কিন্তু তেমন কিছু হওয়ার আগে ক্রিকেট নিয়েই চেয়ারম্যানের সাথে কলহে জড়িয়ে পড়ে দুই ভাই বোন। ফাইনাল খেলাকে কেন্দ্র করে মণিদের ঘরে লাগে আগুন গায়েব হয়ে যায় মন্ডা।কোথায় গেছে মন্ডা? কেউ কি তাকে তুলে নিয়ে গেছে?

নাকি ক্রিকেট খেলতে সে চলে গেছে শহরে? ভাইয়ের খোঁজে মণি যখন শহরে এসে পৌঁছায় তার জীবনে একে একে ঘটতে থাকে চমকপ্রদ সব ঘটনা। ভাইয়ের খোঁজে মাঠে গিয়ে ভাগ্যে ক্রমে তাকে ধরতে হয় ক্রিকেটর ব্যাট বল! মণি উড়িয়ে দেয় প্রতিপক্ষের উইকেট। ক্রিকেট যে তার রক্তে।

- Advertisement -
islamibank

তাহলে কি ভাইয়ের মতো মণিও ক্রিকেটার হয়ে উঠবে? পারবে কি সে তার ভাইয়ের স্বপ্ন এগিয়ে নিয়ে যেতে? সবাই যেমন বলে সত্যিই কি মণি ঠিক মাশরাফির মতো খেলে? মাঠের ক্রিকেট লড়াই, বাসার পিছুটানের ভয় ঘুঁচিয়ে মণিই কি হয়ে উঠবে সময়ের সেরা?

আহমেদ খান হীরকের গল্পে মেগা সিরিয়ালের চিত্রনাট্য করেছেন আসফিদুল হক এবং সংলাপ লিখেছেন মো. মারুফ হাসান। ললিপপ প্রডাকশনের প্রযোজনায় ও সাজ্জাদ সুমনের পরিচালনায় ধারাবাহিকটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, রুনা খান, চিত্রলেখা গুহ, লুৎফুর রহমান জর্জ, ফারুক আহমেদ, সাফানা নমনি, আনিন্দ, হামিম ও আরো অনেকে। নাটকের লাইন প্রোডিউসার কিশোর খন্দকার।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ