৩০ রানেই শেষ প্রমীলাদের ইনিংস

বৃষ্টির কারণে সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়ায়নি। তবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের মেয়েদের কাছে পাত্তাই পায়নি সালমা খাতুনের দল। ১২.৫ ওভারে মাত্র ৩০ রানে গুটিয়ে গিয়ে ৫৮ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলার মেয়েরা।

- Advertisement -

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বুধবার (৩ অক্টোবর) টসে জিতে পাকিস্তানের মেয়েদের আগে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ নারী দলের অধিনায়ক সালমা খাতুন।

- Advertisement -
google news follower

জাহানারা আলমের সুবাদে সালমা খাতুনের মুখে হাসি ফুটতে খুব বেশি সময় লাগেনি। পাকিস্তানের ওপেনার আয়েশা জাফর রান আউট হয়ে ফেরেন দ্বিতীয় ওভারেই। তবে কাপ্তান জাভেরিয়া খানকে নিয়ে ৪১ রানের জুটি গড়েন অপর ওপেনার নাহিদা খান। ১৮ বলে ২ চার ও ১ ছয়ে ২৫ রান করে লতা মন্ডলের বলে আউট হন জাভেরিয়া খান। ৮ বল পরে ১৮ বলে ২ চারে ১৮ রান করা নাহিদা খানকে ফেরান নাহিদা আকতার।

চারে নামা নিদা দারকেও দ্রুত ফেরান নাহিদা আকতার। এরপর মুনীবা আলি ১০, আলিয়া রিয়াজ অপরাজিত ১০ ও সানা মির অপরাজিত ৭ রান করলে ১৪ ওভারে নেমে আসা ম্যাচে ৫ উইকেটে ৮৮ রান করে থামে পাকিস্তান।

- Advertisement -
islamibank

৮৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই অস্বস্তিতে ছিল বাংলাদেশের মেয়েরা। প্রথম ওভারে ১ রান করা আয়েশা রহমান ফেরেন আইমান আনোয়ারের বলে। পরের ওভারে আনাম আমিনের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন শামিমা সুলতানা। আইমান আনোয়ারের দ্বিতীয় শিকার হয়ে ৬ রান করা নিগার সুলতানা যখন সাজঘরে ফেরেন দলের রান তখন ১৩।

দলকে ১৩ রানে রেখেই সাজঘরের পথ ধরেন ফারজানা হক ও লতা মন্ডল। দলের রান ২০ অব্দি যেতে না যেতেই বাংলাদেশ হারিয়ে বসে ৭ উইকেট। যে ধাক্কা আর সামলানো যায়নি, ১২ ওভার ৫ বলেই মাত্র ৩০ রানে অলআউট হয় সালমা খাতুনের দল। পাকিস্তান ম্যাচ জিতে নেয় ৫৮ রানের ব্যবধানে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৯ রান করেন রুমানা আহমেদ।

পকিস্তানের হয়ে ৩ ওভার বল করে কোন রান না দিয়ে ৩ উইকেট নেন আনাম আমিন। এছাড়া ২টি করে উইকেট নেন আইমান আনোয়ার, নাশরা সান্ধু ও নিদা দার।

 

জয়নিউজ/শহীদ/জুলফিকার

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ