কথা কাটাকাটিতে ছুরি দিয়ে বন্ধুকে খুন

নগরের পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী এলাকায় ছুরিকাঘাতে মো. মাহবুব নামে এক যুবক খুন হয়েছেন। নিহত মো. মাহবুব ফরিদপুর জেলার পীরেরচর এলাকার সাহেব আলীর ছেলে।

- Advertisement -

রোববার (৬ ডিসেম্বর) দিবাগত রাতে তাকে ছুরিকাঘাতে খুন করা হয়। কথা কাটাকাটির একপর্যায়ে তাকে খুন করা হয় বলে জানিয়েছে পুলিশ।

- Advertisement -
google news follower

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বলেন, দক্ষিণ কাট্টলী এলাকায় ছুরিকাঘাতে মাহাবুব নামে এক যুবক খুন হয়েছে। স্থানীয় বন্ধুদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে মাহাবুবকে ছুরিকাঘাত করে খুন করা করা হয়।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ