চট্টগ্রামে শীতের প্রকোপে ভয়ঙ্কর করোনা

শীত আসার সঙ্গে সঙ্গেই চট্টগ্রামে হু হু করে বাড়ছে করোনা রোগী। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত  হয়েছেন ২৮৫ জন! এদের মধ্যে  প্রায় ৯০ ভাগ লোকই নগরের বাসিন্দা।

- Advertisement -

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮০২টি  নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ১১২ জন। এদিন করোনায় একজনের মৃত্যুও হয়েছে।

- Advertisement -
google news follower

সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবসহ চট্টগ্রামে ৯টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৬৯৬ নমুনা পরীক্ষায় ৪০ জন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৫৯৭ নমুনা পরীক্ষায় ৮৭ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে।

- Advertisement -
islamibank

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১৭ নমুনা পরীক্ষায় ৩৯ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৯৩ নমুনা পরীক্ষায় ৮ জন এবং জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩৭ নমুনা পরীক্ষায় ২৮ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়।

এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮০ নমুনা পরীক্ষায় ৩৪ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১০৪ নমুনা পরীক্ষায় ৪১ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৬ নমুনা পরীক্ষায় ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৫২ নমুনা পরীক্ষা করা হলেও কারো দেহে করোনাভাইরাস পাওয়া যায়নি।

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৮৫ জনের মধ্যে ২৫২ জন নগরের এবং ৩৩ জন উপজেলার।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ