দুদকের মামলা: জামিন পেলেন সেই সাংবাদিক নেতারা

চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির প্লট নিয়ে দুদকের মামলায় জামিন পেয়েছেন সাংবাদিক নেতারা।

- Advertisement -

সোমবার (২১ ডিসেম্বর) তাঁদের জামিন মঞ্জুর করেন মহানগর দায়রা জজ আদালতের বিচারক শেখ আশফাকুর রহমান।

- Advertisement -
google news follower

এর আগে আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করেন চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির প্রাক্তন চেয়ারম্যান মাহবুব উল আলম, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ শহীদ উল আলম, যুগ্ম সম্পাদক নির্মল চন্দ্র দাশ, তপতী দাশ, তসলিমা খানম ও হোসনে আরা। তাঁদের হয়ে মামলা পরিচালনা করেন চট্টগ্রাম আইনজীবী সমিতির প্রাক্তন সভাপতি অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী, প্রাক্তন সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, প্রাক্তন সভাপতি চন্দন দাশ, প্রাক্তন সভাপতি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, সমিতির বর্তমান সাধারণ সম্পাদক আবুল হোসেন জিয়া উদ্দিন, সিনিয়র আইনজীবি অ্যাডভোকেট শামসুদ্দিন কালাম, আইন ও অধিকার সংস্থার সভাপতি অ্যাডভোকেট উত্তম কুমার দত্ত, অ্যাডভোকেট প্রণব মজুমদার, অ্যাডভোকেট প্রদীপ কুমার দত্ত, অ্যাডভোকেট সৈয়দ মো. আবু রাশেদ, অ্যাডভোকেট মো. ওয়াহিদুল ইসলাম সাদী, অ্যাডভোকেট তরুণ কিশোর দেব, অ্যাডভোকেট মো. ফোরকানুল ইসলাম, অ্যাডভোকেট মিনহাজ উদ্দিন, অ্যাডভোকেট ধৃতিমান আইচ, অ্যাডভোকেট মো. মোমিনুল হক, অ্যাডভোকেট আবুল ফজল তালুকদারসহ অর্ধশতাধিক আইনজীবী।

জামিন লাভের পর প্রতিক্রিয়ায় আইনজীবীরা বলেন, সাংবাদিক নেতৃবৃন্দের বিরুদ্ধে যড়ষন্ত্রমুলক মামলা দায়ের করা হয়েছে। চট্টগ্রামের সাংবাদিক সমাজের রুটি-রুজির আন্দোলনে সম্মুখসারির যোদ্ধা সাংবাদিক নেতাদের বিরুদ্ধে এ মামলা অত্যন্ত দুঃখজনক। তবে আদালতের কাছে ন্যায় বিচার পেয়েছেন বলে মন্তব্য করেন আইনজীবীরা।

- Advertisement -
islamibank

জয়নিউজ/হিমেল

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ