মৃত্যুশূন্য দিনে চট্টগ্রামে করোনা আক্রান্ত ৬৯

চট্টগ্রামে মৃত্যুশূন্য দিনে করোনায় আক্রান্ত হয়েছেন আরো ৬৯ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩২ হাজার ৩৩২ জন।

- Advertisement -

সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৭টি ল্যাবে এক হাজার ৩৭৪ টি নমুনা পরীক্ষা করা হয়।

- Advertisement -
google news follower

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৫৭০টি নমুনা পরীক্ষায়  ১২ জন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৪৬৬টি নমুনা পরীক্ষায় ১৬ জনের দেহে করোনাভাইরাস পাওয়া যায়।

জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২৫টি নমুনা পরীক্ষায় ১ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে।

- Advertisement -
islamibank

বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে ৩৯টি নমুনা পরীক্ষায় ৯ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৭৪টি নমুনা পরীক্ষায় ১৭ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৫০টি নমুনা পরীক্ষায় ১২জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৭টি নমুনা পরীক্ষা করে ২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এদিন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালযে (সিভাসু) করোনা নমুনা পরীক্ষা হয়নি।

এদিকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৩৩টি নমুনা পরীক্ষায়  কারো শরীরে করোনার অস্তিত্ব মেলেনি।

নতুন আক্রান্তদের মধ্যে নগরের ৫৭ জন এবং উপজেলায় ১২ জন।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ