নতুন করোনা সাধারণ করোনার চেয়ে বেশি প্রাণঘাতি

করোনাভাইরাসের নতুন রূপ শনাক্ত হয়েছে ইংল্যান্ডে। গত সেপ্টেম্বরে শনাক্ত হওয়া ভাইরাসটি ডিসেম্বরের মধ্যে ছড়িয়ে পড়ে বিশ্বের অন্যান্য দেশেও। শুরুতে জানা গিয়েছিল এই রূপটি খুবই সংক্রামক। তবে এবার জানা গেল করোনার নতুন রূপটি কেবল সংক্রামকই নয়, এতে মৃত্যুহারও বেশি। অর্থাৎ নতুন করোনা সাধারণ করোনার চাইতে বেশি প্রাণঘাতি।

- Advertisement -

শুক্রবার (২১ জানুয়ারি) যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন। খবর এএফপি ও আল জাজিরার।

- Advertisement -
google news follower

জনসন বলেন, আজ আমাদের জানানো হয়েছে যে করোনাভাইরাসের নতুন রূপ কেবল বেশি সংক্রামকই নয়, এতে মৃত্যু হারও বেশি। দক্ষিণ-পূর্ব ইংল্যান্ড ও লন্ডনে করোনার যে নতুন রূপ ছড়িয়েছে গবেষণায় উঠে এসেছে এটি বেশি প্রাণঘাতিও। অর্থাৎ করোনার এই স্ট্রেইনে মৃত্যুহারও বেশি।

তবে জনসন এও জানিয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আবিস্কৃত টিকা সাধারণ ও নতুন করোনা উভয়ের ক্ষেত্রেই কার্যকর। এদিকে যুক্তরাজ্যের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জানিয়েছেন, করোনার নতুন রূপ যে বেশি প্রাণঘাতি সেটার পক্ষে খুব বেশি শক্তিশালী প্রমাণ এখনো তারা পাননি। তবে প্রাথমিক গবেষণায় এটা উঠে এসেছে যে এতে মৃত্যুহার সাধারণ করোনার চেয়ে বেশি।

- Advertisement -
islamibank

নতুন করোনাভাইরাস ছড়ানোর পর যুক্তরাজ্যে মৃত্যুহারও বেড়েছে। শুক্রবার সেখানে মারা গেছে ১ হাজার ৪০১ জন। তাতে দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৫ হাজার ৯৮১। যা ইউরোপের দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। গেল কয়েক সপ্তাহে যুক্তরাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর হার ১৬ শতাংশ বেড়েছে। হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বেড়েছে দ্বিগুণ।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ