বোয়ালখালীতে আগুনে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

বোয়ালখালীতে আগুনে দগ্ধ হয়ে ফাতেমা বেগম (৮০) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধা স্থানীয় মৃত আবুল কাশেমের স্ত্রী। শনিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় পৌরসভার পূর্ব গোমদন্ডী শাহ মোহাম্মদ চৌধুরী পাড়ায় আগুন লেগে এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -

রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, ৫টায় খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এতে দু’টি কাচা ঘর পুড়ে গেছে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।

- Advertisement -
google news follower

স্থানীয় পৌর কাউন্সিলর মো. ইসমাইল হোসেন আবু বলেন, বৃদ্ধা ফাতেমা বেগম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন। তার এক মেয়ে রয়েছে। ঘরে তিনি একাই থাকতেন।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ