ডিসেম্বরের চেয়ে জানুয়ারিতে মৃত্যু ও শনাক্ত কমেছে

দেশে করোনাভাইরাসে শনাক্ত ও মৃত্যু গত ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে কমেছে। এ সময়ে করোনায় গড়ে দৈনিক ১৮ জনের মৃত্যু হয়েছে। ডিসেম্বরের দৈনিক মৃত্যু ছিল ৩০ জনের। আর জানুয়ারিতে দৈনিক শনাক্ত হয়েছে ৬৯৮ জন, যা ডিসেম্বরে ছিল ১ হাজার ৫৬৭ জন।

- Advertisement -

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বছরের প্রথম মাসে করোনায় মারা গেছেন ৫৬৮ জন। এর আগে গত ডিসেম্বরে মৃত্যু হয় ৯১৫ জনের। নভেম্বরে মারা গেছেন ৭২১ জন। নভেম্বর মাসের তুলনায় ডিসেম্বরে মৃত্যু বেড়েছিল প্রায় ২৭ শতাংশ। কিন্তু জানুয়ারি মাসের শুরু থেকে মৃত্যু কমতে থাকে।

- Advertisement -
google news follower

জানুয়ারি মাসের ৩১ দিনের মধ্যে শুধু ১ দিন (৭ জানুয়ারি) ৩০ জনের বেশি মৃত্যু হয়। গত ২৯ জানুয়ারি মারা যান ৭ জন। গত ৯ মাসের মধ্যে এক দিনে সবচেয়ে কম মৃত্যুর ঘটনা ছিল এটি। জানুয়ারি মাসের ৩১ দিনই শনাক্তের হার ১০ শতাংশের কম ছিল।

এদিকে জানুয়ারিতে করোনা শনাক্ত হয়েছে ২১ হাজার ৬২৯ জনের। শুধু দুই দিন (৭ ও ১০ জানুয়ারি) বাদে জানুয়ারি মাসের বাকি সব দিন ১ হাজারের কম রোগী শনাক্ত হয়েছে।

- Advertisement -
islamibank

এর মধ্যে টানা ২১ দিন ধরে ১ হাজারের কম রোগী শনাক্ত হচ্ছে। গত ৩০ জানুয়ারি করোনা শনাক্ত হয় ৩৬৩ জনের, যা গত ৯ মাসের মধ্যে এক দিনে সবচেয়ে কম রোগী শনাক্তের ঘটনা।

রোববার (৩১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ২২৫টি। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে ৩৬৯ জন। শনাক্তের হার ৩ দশমিক শূন্য ২ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৮ হাজার ১২৭ জনের। এ সময়ে সুস্থ হয়েছেন ৪৪৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ৭৪৪ জন। দেশে এ পর্যন্ত মোট ৫ লাখ ৩৫ হাজার ১৩৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ