চট্টগ্রামে করোনা: ২৪ ঘণ্টায় মৃত্যু নেই, আক্রান্ত ৬৪

সারাদেশে মাঝারি শৈত্যপ্রবাহে দিনের তাপমাত্রা এখন অনেকাটাই হ্রাস পেয়েছে। এর মদ্যেই চট্টগ্রামে করোনা আক্রান্ত সংখ্যাও শুধুই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরো  ৬৪  জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৩ হাজার ২৭ জন। তবে এদিন করোনায়  মৃত্যুবরণ করেনি কেউ।

- Advertisement -

সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৭টি ল্যাবে  এক হাজার  ১৫ টি নমুনা পরীক্ষা করা হয়।

- Advertisement -
google news follower

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৫৯৭টি নমুনা পরীক্ষায় ৪ জন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ১৫৩টি নমুনা পরীক্ষায়  ১৫ জন ও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব ৪৩টি নমুনা পরীক্ষায় ৯ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে।

এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে  ৪৮টি নমুনা পরীক্ষায় ২১ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৮৫টি নমুনা পরীক্ষায় ১১ জন, মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৮টি নমুনা পরীক্ষা করে ৩ জন করোনা পজেটিভ শনাক্ত হন।

- Advertisement -
islamibank

এদিকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৫৮টি নমুনা পরীক্ষায় একজনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।

নতুন আক্রান্তদের মধ্যে নগরের ৬০  জন এবং উপজেলায় ৪ জন।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ