বসন্তেও চট্টগ্রামে বাড়ছে করোনা

শীত আসার পর চট্টগ্রামে হু হু করে বাড়তে শুরু করে করোনা আক্রান্তের সংখ্যা। মনে করা হয়েছিল শীতের পর তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে করোনার প্রকোপও কমে আসবে। কিন্তু সেটা হয়নি। বেশ উত্তাপ নিয়ে বসন্তের আগমন ঘটলেও এখনো আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে প্রতিদিন। গত ২৪ ঘণ্টার ব্যবধানে করোনা শনাক্ত হয়েছে আরো ৮৫ জনের। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৫ হাজার ১৯৩ জন।

- Advertisement -

এদিকে সারাদেশের মতো চট্টগ্রামে চলছে করোনার টিকাদান কার্যক্রম। এখন পর্যন্ত মোট ২ লাখ ৯২ হাজার ১৭ জন টিকা নিয়েছেন।

- Advertisement -
google news follower

সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৮টি ল্যাবে  এক হাজার ৭১০টি নমুনা পরীক্ষা করা হয়।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৭৬৮টি নমুনা পরীক্ষায় ১৩ জন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৪৫৯টি নমুনা পরীক্ষায় ১৭ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪৯টি নমুনা পরীক্ষায় ১৩ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব ৫৯টি নমুনা পরীক্ষায় ১১ জনের দেহে করোনাভাইরাস পাওয়া যায়।

- Advertisement -
islamibank

জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৬টি নমুনা পরীক্ষায় দুই জন করোনা রোগী শনাক্ত হয়।

এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে ৪৯টি নমুনা পরীক্ষায় ১৩ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২২৩টি নমুনা পরীক্ষায় ১১ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৬টি নমুনা পরীক্ষা করে ৫ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়।

এদিকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৭৫টি নমুনা পরীক্ষায় কারো শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেনি।

নতুন আক্রান্তদের মধ্যে নগরের ৬৭ জন এবং উপজেলায় ১৮ জন রয়েছেন।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ