মোবাইল বন্ধক রেখে ইয়াবা বিক্রি, দামি ফোনে ইয়াবাও বেশি!

নগরের আগ্রাবাদে ইয়াবা ও মোবাইলসহ দিদার হোসেন (২৩) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২২ মে) রাত ১টায় আগ্রাবাদ বেপারিপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

- Advertisement -

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১টায় আগ্রাবাদের বেপারিপাড়া সুমন টাওয়ারের সামনে থেকে দিদারকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার বাসা থেকে আরও ৩৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

- Advertisement -
google news follower

জিজ্ঞাসাবাদে দিদার জানায়, ‘সে মোবাইল বন্ধক রেখে ইয়াবা বিক্রি করে। প্রতিটি মোবাইলের বিনিময়ে দুটি থেকে চারটি পর্যন্ত ইয়াবা দেয়। কম দামি মোবাইল হলে ১ মোবাইলের বিনিময়ে দুটি এবং একটু বেশি দামি হলে ১ মোবাইলের বিনিময়ে চারটি ইয়াবা দেওয়া হয়।

যাদের টাকা থাকে না তারা এই পদ্ধতিতে ইয়াবা কেনে। তিন থেকে পাঁচদিনের মধ্যে টাকা দিতে না পারলে সেই মোবাইল বিক্রি করে দেওয়া হয়। পরে তার দেওয়া তথ্যানুযায়ী হালিশহর ছোটপুল এলাকায় তার বাসা থেকে এরকম বন্ধককৃত ১৩টি মোবাইল উদ্ধার করা হয়।’

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ