করোনা: চট্টগ্রামে ফের বেড়েছে মৃত্যু, নিম্নগতি শনাক্তে

চট্টগ্রাম একদিন মৃত্যু শূন্য থাকলেও গত ২৪ ঘণ্টায় করোনা মৃত্যু হয়ে ৪ জনের। তবে আগের দিনের চেয়ে কমেছে শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৮২ জনের। এনিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৩ হাজার ৫৩ জন।

- Advertisement -

শুক্রবার (২৮ মে) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন জানা যায় এদিন ৭টি ল্যাবে ৫৮৭টি নমুনা পরীক্ষা করা হয়।

- Advertisement -
google news follower

এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৬৯টি নমুনা পরীক্ষায় ২জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২৮৬টি নমুনা পরীক্ষায় ১৪ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৮টি নমুনা পরীক্ষায় ৪ জন এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৩৩টি নমুনা পরীক্ষায় ৩০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বেসরকারি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৮টি নমুনা পরীক্ষা করে ৬ জন এবং মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১১টি নমুনা পরীক্ষা করে ৩ জনের শরীরে করোনা রোগী শনাক্ত হয়।

- Advertisement -
islamibank

জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৫২টি নমুনা পরীক্ষা করে ২৩ জনেরর করোনা পজেটিভ পাওয়া গেছে।

এদিন বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি, পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের কোনো নমুনা পরীক্ষা হয়নি।

নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৬০ জন এবং উপজেলায় ২২ জন রয়েছেন।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ