বাংলাওয়াশের মিশনে টস হেরে বোলিংয়ে টাইগাররা

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারী শ্রীলঙ্কা।

- Advertisement -

আগের দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে স্বাগতিক টাইগাররা। তবে শেষ ম্যাচে জয় পেতে মরিয়া লঙ্কানরা। হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে তাই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল পেরেরা।

- Advertisement -
google news follower

বাংলাদেশের এই ম্যাচে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। লিটন দাসের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন নাইম শেখ। ইনজুরির কারণে এই ম্যাচে নেই মোহাম্মদ সাইফউদ্দিন। তার পরিবর্তে সেরা একাদশে তাসকিন আহমেদ।

অন্যদিকে চার পরিবর্তন নিয়ে নেমেছে শ্রীলঙ্কা। উইকেটরক্ষক হিসেবে ফিরেছেন নিরোশান ডিকওয়েলা। এছাড়া তিনজন ক্রিকেটারের অভিষেক হতে যাচ্ছে এই ম্যাচে। এরা হলেন, রমেশ মেন্ডিস, চামিকা করুনারত্নে এবং বিনুরা ফারনান্দো

- Advertisement -
islamibank

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ