অবৈধ গ্যাস সংযোগের দেওয়ার মামলায় গ্রেফতার কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির দুই কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ আদেশ দেন।
এর আগে সকাল ১১টার দিকে ওই প্রতিষ্ঠানটির ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. সারওয়ার হোসেন ও সাবেক কর্মকর্তা মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রাম কোর্টের পরিদর্শক (প্রসিকিউশন) ইমরান হোসেন জানান, দুদক কর্মকর্তা শরীফ উদ্দীনের করা মামলায় দুইজনকে গ্রেফতার করা হয়। দুপুরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
জয়নিউজ/পিডি




