চকরিয়ায় ঘুমের ওষুধ খাইয়ে ২ বোনকে ধর্ষণ

কক্সবাজারের চকরিয়ায় বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘুমের ওষুধ খাইয়ে দুই স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের শিকার দুই স্কুলছাত্রী সম্পর্কে চাচাতো বোন।

- Advertisement -

মঙ্গলবার (২২ জুন) রাতে উপজেলার বদরখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড লম্বাখালি পাড়ায় এ ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

এ ঘটনায় ধর্ষণের শিকার এক ছাত্রীর বাবা শুক্রবার (২৫ জুন) বাদি হয়ে থানায় মামলা করেছেন। মামলায় অভিযুক্ত করা হয়েছে ওই এলাকার জয়নাল আবেদীনের ছেলে মো. ইব্রাহিমকে (২৫)।

মামলার এহাজারে বলা হয়, বাড়িতে কেউ না থাকায় ওই ছাত্রী তার চাচাতো বোনকে বাড়িতে আনেন। রাতে সুযোগ বুঝে দুই ছাত্রীকে ঘুমের ওষুধ খাওয়ায় সে। পরে তারা অজ্ঞান হয়ে গেলে ধর্ষণ করে ওই যুবক। ধর্ষণের শিকার দুই ছাত্রী কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

- Advertisement -
islamibank

চকরিয়া থানার অফিসার ইনচার্জ শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, ভুক্তভোগী ওই দুই ছাত্রীকে মেডিকেল টেস্টের জন্যে কক্সবাজার সদর হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়। এ ঘটনায় এক ছাত্রীর পিতা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ