চট্টগ্রামে হু হু করে বাড়ছে করোনা আক্রান্ত, মৃত্যুও

চট্টগ্রামে হু হু করে বেড়েই চলছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরো ৩২৭ জন। এদিন করোনায় মারা গেছেন ৭ জন।

- Advertisement -

সোমবার (২৮ জুন) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয় কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ১০টি ল্যাবে এক হাজার ১৫১টি নমুনা পরীক্ষা করা হয়।

- Advertisement -
google news follower

এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১৭টি নমুনা পরীক্ষায় ৫৮ জন,  বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২১৪টি নমুনা পরীক্ষায় ২০ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৯১টি নমুনা পরীক্ষায় ২৯ জন এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২১১টি নমুনা পরীক্ষায় ৬৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৫৯টি নমুনা পরীক্ষা করে ৪১ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৯২টি নমুনা পরীক্ষা করে ৪৭ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ৩০টি নমুনা পরীক্ষা করে ১৪ জন, এপিক হেলথ কেয়ার ল্যাবে ৪০টি নমুনা পরীক্ষা করে ১৬ জনের শরীরে করোনা পজেটিভ হয়েছে।

- Advertisement -
islamibank

জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৬৩টি নমুনা পরীক্ষা করে ২৪ জন এবং পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৩টি নমুনা পরীক্ষা করে ৯ জনের শরীরে করোনা রোগী শনাক্ত হয়েছে।

এদিন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়নি। এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেনি।

নতুন আক্রান্তদের মধ্যে নগরে ২২৭ জন এবং উপজেলায় ১০০ জন রয়েছেন।

জয়নিউজ/হিমেল/পিডি

 

আক্রান্ত, মৃত্যুও

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ