শিগগিরই টিকা রপ্তানি শুরু করতে পারে ভারত

করোনা মোকাবেলায় টিকা রপ্তানি শুরু করার বিষয়টি বিবেচনা করছে ভারত। সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। বিশ্বের সবচেয়ে বড় টিকা উৎপাদনকারী রাষ্ট্র ভারত গত এপ্রিল মাসে অভ্যন্তরীণ করোনা পরিস্থিতি মোকাবেলায় টিকা রপ্তানি বন্ধ করে দেয়। এতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে টিকাদান পরিকল্পনায় প্রভাব পড়ে।

- Advertisement -

বাংলাদেশ তিন কোটি ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা কিনতে ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি করেছিল। রপ্তানি বন্ধের আগে গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ভারত থেকে ৭০ লাখ ডোজ টিকা এসেছিল। চুক্তির আওতায় দুই কোটি ৩০ লাখ ডোজ টিকা ভারতের কাছ থেকে পাওয়ার অপেক্ষায় আছে বাংলাদেশ। চুক্তির বাইরে ভারতে তিন দফায় বাংলাদেশকে উপহার হিসেবে ৩৩ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা দিয়েছে।

- Advertisement -
google news follower

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভারত বিশ্বের ৯৫টি দেশকে উপহার এবং রপ্তানি হিসেবে ছয় কোটি ৬৩ লাখ ৬৯ হাজার ৮০০ ডোজ টিকা পাঠিয়েছে।

কূটনৈতিক পর্যায় থেকেও এমন ইঙ্গিত মিলেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ গত সপ্তাহে নয়াদিল্লি সফরের সময়ও টিকার বিষয়ে ভারতের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন।

- Advertisement -
islamibank

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা ব্রুস আইলোয়ার্ড গত মঙ্গলবার ব্রিফিংয়ে বলেছেন, ‘এই বছরই টিকা সরবরাহ আবারও শুরু হবে বলে আমাদের আশ্বাস দেওয়া হয়েছে। আমরা আশা করছি, এই বছরের শেষের দিকে নয় বরং আরো আগে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে টিকার সরবরাহ শুরু হবে বলে আশ্বাস পেতে পারি।’

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ