হাসপাতাল ছাড়লেন সাকিব

হাসপাতাল ছেড়েছেন সাকিব।

- Advertisement -

বৃহস্পতিবারই (১১ অক্টোবর) শোনা গিয়েছিল সব ঠিক থাকলে শুক্রবার (১২অক্টোবর) হাসপাতাল ছাড়বেন সাকিব আল হাসান।

- Advertisement -
google news follower

শুক্রবার দুপুরে (স্থানীয় সময়) হাসপাতাল ছেড়েছেন সাকিব। তিনি নিজেও বলতে পারেননি কবে দেশে ফিরতে পারবেন ।

দেশে ফেরার আগ পর্যন্ত মেলবোর্নেই এক বন্ধুর বাসায় থাকার কথা সাকিবের।

- Advertisement -
islamibank

৫ অক্টোবর সাকিব মেলবোর্নে যান বাঁ হাতের আঙুলে সংক্রমণের চিকিৎসা করাতে। এরপর থেকে সেখানকার এক হাসপাতালই ছিল তার ঠিকানা। পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট সব ভালো পাওয়া গেলেও মেলবোর্নের চিকিৎসকরা জানিয়েছেন, বাঁ হাতের কড়ে আঙুলের অস্ত্রোপচার আগামী অন্তত ছয়মাসের মধ্যে করা যাবে না। তবে সংক্রমণ সেরে গেলে শুরু করতে পারবেন খেলা। তাতে নতুন করে ব্যথা অনুভব করলে অবশ্য খেলা বন্ধ করে অস্ত্রোপচারের প্রস্তুতি নিতে হবে সাকিবকে।

জয়নিউজ/ হিমেল/ আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ