স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন

ফটিকছড়ির ভুজপুরে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

- Advertisement -

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম ফেরদৌস আরার আদালত এ রায় দেন।

- Advertisement -
google news follower

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মো. মুরাদ (২৪) নামে স্থানীয় হাজারী খিল মাইল্যার টিলা এলাকার মহরম আলীর ছেলে।

আদালত সূত্রে জানা যায়, হাজারী খিল সরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে স্কুলে আসা যাওয়ার পথে কুপ্রস্তাব দিতেন মো. মুরাদ। ২০১৭ সালের ১৬ জুলাই ওই ছাত্রী আত্মীয়ের বাসায় যাওয়ার সময় ভুজপুরের কানছুবার ঘাটা এলাকা থেকে মুরাদ একটি সিএনজি অটোরিকশায় তুলে অপহরণ করেন। পরে পাহাড়ের ঝুপড়ি ঘরে বন্দি করে রেখে ওইদিন রাত দশটার দিকে জোরপূর্বক ধর্ষণ করে। ওই ছাত্রী বাড়ি পৌঁছে মা-বাবাকে এ খবর জানায়। পরে থানা মামলা না নেওয়ায় ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন ছাত্রীর বাবা।

- Advertisement -
islamibank

এ মামলায় আদালত ২০১৮ সালের ১ আগস্ট মামলার চার্জ গঠন করে। মামলায় ৬ জনের সাক্ষ্য নেওয়া হয়।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ