৭ ও ৮ মে’র ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বুধবার (০৪ মে) সকাল ৮টা থেকে আগামী ৭ ও ৮ মের টিকিট বিক্রি করছে রেলওয়ে কর্তৃপক্ষ।

- Advertisement -

বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, যে স্টেশন থেকে যাত্রা, সেই স্টেশন থেকেই দেওয়া হচ্ছে ফিরতি টিকিট। এ জন্য স্টেশনগুলোর কাউন্টারে ফিরতি টিকিটের জন্য খুব বেশি একটা লাইন দেখা যায়নি। গত ১ মে থেকে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হয়।

- Advertisement -
google news follower

কমলাপুর রেলস্টেশনের স্টেশন ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার সম্প্রতি সংবাদমাধ্যমকে বলেছিলেন, দেশের যে স্টেশন থেকে যাত্রা, যেখান থেকেই ফিরতি অগ্রিম টিকিট পাওয়া যাবে। পাশাপাশি অনলাইনেও মিলছে ফিরতি টিকিট। এ টিকিট নিয়ে অনলাইন এবং কাউন্টারে কোনো চাপ নেই।

এদিকে রাজধানীতে ফেরার সুবিধার্থে ঢাকা-রাজশাহী রু‌টে চলাচলকারী বনলতা এক্স‌প্রেস ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হ‌য়ে‌ছে।

- Advertisement -
islamibank

মঙ্গলবার (০৩ মে) বাংলাদেশ রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে আগামী শুক্রবার (০৬ মে)। এ লক্ষ্যে বুধবার (০৪ মে) সকাল ৮টা থেকে যথারীতি এ ট্রেনের টিকিট বিক্রি হবে বলে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি শুক্রবার বনলতা এক্সপ্রেসের সাপ্তাহিক ছুটি। কিন্তু ঈদের ছুটি শেষে ঢাকামুখী যাত্রীর চাপ রয়েছে। তাই বনলতার সাপ্তাহিক ছুটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পৃথক আরেক বিজ্ঞপ্তিতে রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, বুধবার (০৪ মে) থেকে করোতোয়া এক্সপ্রেস, সীমান্ত এক্সপ্রেস, মধুমতি এক্সপ্রেস, নীলসাগর (ঢাকাগামী), রংপুর এক্সপ্রেস (ঢাকাগামী), টুঙ্গিপাড়া এক্সপ্রেস, একতা (ঢাকামুখী) পঞ্চগড় এক্সপ্রেস, বাংলাবান্ধা (পঞ্চগড়গামী), কপোতাক্ষ এক্সপ্রেস, বরেন্দ্র এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস যথারীতি চলাচল করবে।

এ ছাড়া স্বপ্নীল কমিউটার লোকাল ট্রেন যাত্রী পরিবহন করবে।

এন-কে

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ