চট্টগ্রামে আরও ৮০ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৭ হাজার ৫৫৪ জনে। তবে এ সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি। এ পর্যন্ত জেলায় ১ হাজার ৩৬৫ জনের মৃত্যু হয়েছে।

- Advertisement -

এর আগে মঙ্গলবার চট্টগ্রামে ৩০ জনের করোনা শনাক্ত হয়। ওইদিন পরীক্ষার তুলনায় শনাক্তের হার ছিল ১০ দশমিক ৭৫ শতাংশ।

- Advertisement -
google news follower

বুধবার (৬ জুলাই) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, ২৪ ঘণ্টায় ৪২১ জনের নমুনা পরীক্ষায় ৮০ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৯ শতাংশ। নতুন আক্রান্তদের মধ্যে ৭৩ জন নগরের এবং ৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

- Advertisement -
islamibank

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৯ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২১ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১ জন, অ্যান্টিজেন টেস্টে ২ জন, ইমপেরিয়াল হাসপাতালের ল্যাবে ৭ জন, শেভরণ ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবে ২ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ল্যাবে ৪ জন, আরটিআরএল ল্যাবে ১৮ জন, মেডিকেল সেন্টার হাসপাতালের ল্যাবে ২ জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ১০ জন, মেট্রোপলিটন হাসপাতালের ল্যাবে ১ জন এবং এভারকেয়ার হাসপাতাল ল্যাবে ৩ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ