চট্টগ্রামে ঈদ ঘিরে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেইঃ সিএমপি কমিশনার

চট্টগ্রামের ঈদ জামাতে নাশকতা বা কোনো ধরনের হুমকির তথ্য নেই বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিদায়ী কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। এছাড়া চামড়া ক্রয়-বিক্রয় এবং পরিবহনে কেউ যাতে চাঁদাবাজি বা বাধা সৃষ্টি করতে না পারে তা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

- Advertisement -

বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

- Advertisement -
google news follower

তিনি বলেন, ঈদের নিরাপত্তা নিশ্চিতে আমরা সর্তক আছি। চট্টগ্রামের ঈদের প্রধান জামাত জমিয়াতুল ফালাহ জামে মসজিদ, আন্দরকিল্লা শাহী জামে মসজিদ এবং বড় ঈদ জামাতে চট্টগ্রাম মহানগর পুলিশের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে নিরাপত্তা দেওয়া হবে। এছাড়া অন্যান্য মসজিদে ঈদ জামাতের নিরাপত্তা থানা, ফাঁড়ি থেকে করা হবে।

পুলিশ কমিশনার বলেন, ঈদের আগে চট্টগ্রাম নগরীর নিরাপত্তা নিশ্চিতে চেক পোস্টের সংখ্যা বাড়িয়ে তল্লাশি করা হবে। এছাড়া ঈদ জামাতকেন্দ্রিক পিকেট ডিউটি, থানার নিয়মিত মোবাইল টিম, সাদা পোশাকে পুলিশি ব্যবস্থা ও ডিবির টিম মোতায়েন থাকবে।

- Advertisement -
islamibank

তিনি বলেন, কোনো এলাকায় যাতে সিন্ডিকেট তৈরি করে কোরবানির চামড়া ক্রয়-বিক্রয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না সেদিকে দৃষ্টি রাখা হবে। চামড়া পাচার রোধকল্পে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঢাকাগামী চামড়া বহনের ট্রাক চলাচলে কোনো বিধিনিষেধ থাকবে না।

পুলিশ কমিশনার বলেন, ঈদে বাসাবাড়ি একবারে ফাঁকা করে যাওয়াকে আমরা নিরুৎসাহিত করেছি। নাগরিকদের অনুরোধ করবো বাসাবাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে বাড়িতে ভালো তালা ও সিসি টিভি ক্যামেরা লাগানোর জন্য।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ