সরকারি সাত কলেজে স্নাতক প্রথম বর্ষে ভর্তি আবেদন শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাতটি কলেজে স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদন প্রক্রিয়া আজ (১৫ জুলাই) থেকে শুরু হয়েছে।

- Advertisement -

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) ও সাত কলেজের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

- Advertisement -
google news follower

তিনি বলেন, আজ শুক্রবার (১৫ জুলাই) থেকে অধিভুক্ত সাত কলেজে ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শুরু। এটি চলবে ৩১ জুলাই পর্যন্ত। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে আমাদের সব ধরনের প্রস্তুস্তি রয়েছে।

অন্যান্য বছরের মতো এবারো বিজ্ঞান, বাণিজ্য, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ-এ তিন ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ভর্তিবিষয়ক ওয়েবসাইট (https://collegeadmission.eis.du.ac.bd/) থেকে জানতে পারবেন।

- Advertisement -
islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ