ভারতে আরও এক মাঙ্কিপক্স আক্রান্ত রোগী শনাক্ত

ভারতে আরও এক মাঙ্কিপক্স আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। দুবাই ফেরত কেরলের যুবক এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন। তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে সে রাজ্যের স্বাস্থ্য অধিদপ্তর।

- Advertisement -

কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা গর্গ জানিয়েছেন, দুবাই ফেরত ৩১ বছর বয়সী এক যুবক এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন। গত সপ্তাহে দুবাই থেকে কেরলে ফেরেন তিনি। হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। ওই যুবকের সংস্পর্শে যারা এসেছেন, তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

- Advertisement -
google news follower

সম্প্রতি কেরলে দেশে প্রথম মাঙ্কি পক্সে আক্রান্তের সন্ধান পাওয়া যায়। সংযুক্ত আরব আমিরশাহি থেকে ওই ব্যক্তি ফেরেন বলে জানা গিয়েছিল। উপসর্গ দেখার পর তার নমুনা পাঠানো হয়েছিল পুণের গবেষণাগারে। সেখানেই রিপোর্ট পজিটিভ আসে। ওই ব্যক্তি বিদেশে এক মাঙ্কি পক্স আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন। সে কারণেই সংক্রমণ ঘটেছে বলে জানা গিয়েছে।

জেএন/এএম

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ