নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ ছাত্রের লাশ মিলল তুরাগে

গাজীপুরে তুরাগ নদ থেকে মোয়াজের বিন আলম নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার গাছা পলাশোনা গোদারাঘাটের উত্তর পাশে ভাসমান অবস্থায় তাঁর লাশ দেখতে পান স্থানীয়রা। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোয়াজের গত শনিবার নিখোঁজ হন। তিনি ঢাকার ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক ‘এফ’-এর রেজাউল আলমের ছেলে।

- Advertisement -

এ ঘটনায় মোয়াজেরের বাবা বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানায় মামলা দায়ের করেছেন। এজাহারে বলা হয়, গত শনিবার মোয়াজের বিন আলম ঢাকার নিজ বাড়ি থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ক্লাসের উদ্দেশে বের হয়ে আর ফেরেননি। এ ঘটনায় তাঁর পরিবার ভাটারা থানায় সাধারণ ডায়েরি করে।

- Advertisement -
google news follower

টঙ্গী নৌ-ফাঁড়ির পরিদর্শক হযরত আলী মিলন বলেন, লাশটি অর্ধগলিত। এ কারণে সুরতহাল প্রতিবেদনে আঘাতের চিহ্ন আছে কি না নিশ্চিত হওয়া যায়নি। রাতেই রাজধানীর মুগদা কবরস্থানে লাশটির দাফন করে তাঁর পরিবার।

মহানগরের গাছা থানার পরিদর্শক ইসমাইল হোসেন জানান, ছাত্র মোয়াজের নিখোঁজের পর গত রোববার ইসলামপুর এলাকার নদের পাড় থেকে তাঁর গায়ের কাপড় উদ্ধার করা হয়। পরে সোমবার সকালে পলাশোনা এলাকায় পানিতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

- Advertisement -
islamibank

জেএন/কেকে

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ