ছুরিকাঘাতে শাবি শিক্ষার্থী খুন

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(শাবি) এক শিক্ষার্থী ছুরিকাঘাতে খুন হয়েছেন।

- Advertisement -

বিশ্ববিদ্যালয়ের পাশের গাজীকালুর টিলা এলাকা থেকে সোমবার সন্ধ্যায় তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

- Advertisement -
google news follower

মৃত ২২ বছরের বুলবুল আহমেদ লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষে পড়তেন। তার বাড়ি নরসিংদীতে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, ওই এলাকায় বুলবুলের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে অন্য শিক্ষার্থীরা প্রশাসনকে খবর দেন। তাকে উদ্ধার করে এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

- Advertisement -
islamibank

বুলবুল ছিনতাইকারীদের হামলার শিকার হন বলে জানিয়েছেন তার এক সহপাঠী।

শিক্ষার্থী অমিত ভৌমিক বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের গাজীকালুর টিলায় বুলবুলকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। তাকে হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যায় বুলবুল।’

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবু হেনা পহিল বলেন, ‘আহত বুলবুলকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে নেয়া হয়। কিন্তু তার রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় তাকে ওসমানী হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’

বিকেলে শিক্ষার্থীরা ওই টিলায় ঘুরতে যায় জানিয়ে পহিল বলেন, ‘কে বা কারা তাকে হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।’

জেএন/কেকে

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ