রাঙ্গুনিয়া পৌরসভার সাড়ে ৩৯ কোটি টাকার বাজেট ঘোষণা

রাঙ্গুনিয়া পৌরসভার ২০২২-২৩ অর্থবছরের ৩৯ কোটি ৫০ লাখ ৪০ হাজার ৯৭৮.৮৯ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে পৌরসভা মিলনায়তনে পৌর মেয়র মো. শাহজাহান সিকদার এ বাজেট ঘোষণা করেন।

- Advertisement -

বাজেটে সর্বোচ্চ বরাদ্দ ধরা হয়েছে উন্নয়ন খাতে। এ খাতে ৩১ কোটি ৪৭ লাখ টাকা বরাদ্দ ধরা হয়। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে সাধারণ সংস্থাপন খাতে। এছাড়াও শিক্ষা, বৃক্ষ রোপন ও রক্ষাণাবেক্ষণ, কর আদায়, স্বাস্থ্য ও পয়ঃপ্রণালী, সামাজিক, খেলাধূলা, সাংস্কৃতিক ও অন্যান্য খাতে বাকি বরাদ্দ রয়েছে। এসব কার্যক্রম বাস্তবায়ন করতে সরকার হতে উন্নয়ন খাতে বরাদ্দ মঞ্জুরি ধরা হয়েছে সাড়ে ৩০ কোটি ৪ লাখ টাকা। বাকি টাকা আয় ধরা হয়েছে ট্যাক্স, রেইটস, ফিস ও অন্যান্য খাত থেকে।

- Advertisement -
google news follower

পৌর মেয়র বলেন, সম্প্রতি কুয়েত ফান্ড থেকে ২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন হয়। এছাড়া বৃহত্তর চট্টগ্রাম পৌরসভা উন্নয়ন প্রকল্পের অধীনে চট্টগ্রামের ১৫ জন মেয়রের উপস্থিতিতে গত সোমবার একটি সভা অনুষ্ঠিত হয়। ওই প্রকল্পের মাধ্যমে আরও ৩০ কোটি টাকার একটি প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। যেটির সাহায্যে ভবিষ্যতে আরও বৃহৎ উন্নয়ন প্রকল্প নেয়া হবে।

শাহজাহান সিকদার বলেন, প্রস্তাবিত বাজেট দিয়ে রাঙ্গুনিয়া পৌরসভা এলাকায় বসবাসকারী জনসাধারণের মৌলিক চাহিদা পূরণ এবং চারটি বিশেষ স্থানে যাত্রী চাউনি, উপযুক্ত স্থানে আধুনিক পৌর সুপার মার্কেট, বর্জ্য অপসারণে ডাস্টবিন নির্মাণ, স্কুল প্রতিষ্টাসহ বিভিন্ন পরিকল্পনা রয়েছে।

- Advertisement -
islamibank

তিনি বলেন, রাঙ্গুনিয়া পৌরসভাকে আদর্শ উপশহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিশ বছর মেয়াদি মাষ্টার প্ল্যানের কাজ শেষ হতে চলেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের সার্বিক সহায়তায় ও পরামর্শে রাঙ্গুনিয়া পৌরসভাকে দেশের মধ্যে একটি আধুনিক ও মডেল পৌর এলাকায় রূপান্তর করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।”

পৌরসভার সচিব মো. আল হেলাল এর সঞ্চালনায় প্যানেল মেয়র জালাল উদ্দীন, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার, সাংবাদিক মোহাম্মদ ইলিয়াছ, পৌর কাউন্সিলর নুরুল আবছার জসিম, আবুল কাশেম, অলি আহাম্মদ মাস্টার, তারেকুল ইসলাম চৌধুরী, কপিল উদ্দিন সিকদার, ওমর ফারুক, মারুফা বেগম, ইয়াছমিন আক্তার, পৌরসভার সহকারী প্রকৌশলী এস এম জমির উদ্দীন, হিসাব রক্ষক আলী মো. এরশাদ আলোচনায় অংশ নেন।

জেএন/কেকে

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ