পটিয়ায় ঈগল পরিবহনের বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল প্রবাসফেরত ফারাজের

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের পটিয়ায় ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. ফারাজ (২১) নামের এক তরুণ নিহত হয়েছেন। তিনি সম্প্রতি প্রবাস থেকে দেশে ফিরেছিলেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন।

- Advertisement -

সোমবার (১৬ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়ন পরিষদের সামনে বোর্ড অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম শহরগামী ঈগল পরিবহনের একটি বাসের (চট্টগ্রাম-জ ১১-০১৯৩) সঙ্গে চট্টগ্রাম শহর থেকে আসা একটি মোটরসাইকেলের (চট্ট মেট্রো-ল ২১-৮৮০২) মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেলের দুই আরোহী সড়কে ছিটকে পড়েন। তাঁদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। অপরজন গুরুতর আহত হন।

- Advertisement -
islamibank

নিহত মো. ফারাজ লোহাগাড়া উপজেলার বাসিন্দা। তিনি ওই উপজেলার মোহাম্মদ জাহাঙ্গীরের ছেলে। সম্প্রতি প্রবাস থেকে দেশে ফিরেছিলেন তিনি।

কুসুমপুরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে মোটরসাইকেলের একজন আরোহীকে মৃত অবস্থায় দেখতে পান। অপরজন গুরুতর আহত ছিলেন।

পরে তাঁকে হাসপাতালে পাঠানো হয়। নিহত ও আহত দুজনের বাড়িই লোহাগাড়া উপজেলায় বলে জানতে পেরেছেন তিনি।

পটিয়া হাইওয়ে থানার পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) বেলাল উদ্দিন জানান, বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ