হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে মাদ্রাসা শিক্ষার্থী নিহত

হাটহাজারীতে তেলবাহী ট্রেনে কাটা পড়ে মো. শাহাদাৎ (৮) নামে এক মাদ্রাসার শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত শাহাদাৎ হাটহাজারী পৌরসভার আলীপুর গ্রামের মো. জসিম উদ্দিনের দ্বিতীয় পুত্র। সে ওই এলাকার তালিমুল মাদ্রাসার ২য় শ্রেণীর শিক্ষার্থী।

- Advertisement -

মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে হাটহাজারী নাজিরহাট রেল লাইনের আলীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে তালিমুল মাদ্রাসা ছুটি পর আলিপুর রেললাইন এলাকায় তেলবাহি ট্রেনে কাটা পড়লে দ্বীখন্ড হয় শিশু শিক্ষার্থী শাহাদাৎ। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হাটহাজারী সদর রেলস্টেশন মাস্টার মো. জয়নাল আবেদীন বলেন, দুপুরে তেলবাহী ট্রেনে কাটা পড়ে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটছে। রেল পুলিশকে এবিষয়ে অবহিত করা হয়েছে।

- Advertisement -
islamibank

জেএন/কেকে

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ