যমুনা ঢাকির রুবেল-শ্বেতা কি বন্ধু নাকি প্রেম!

ভারতীয় একটি চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক যমুনা ঢাকির মূল চরিত্রে অভিনয় করা শ্বেতা ও রুবেলের প্রেমের গুঞ্জন ছিলো বহুদিনের। বিশেষ করে রুবেলের জন্মদিনে শ্বেতার পোস্ট সে আলোচনা আরো বাড়িয়ে দেয়।

- Advertisement -

গেল ৫ সেপ্টেম্বর রুবেলের জন্মদিনে শ্বেতার একটি পোস্টকে ঘিরে এখনো পুরো স্টুডিও পাড়া জুড়েই গুঞ্জন উঠেছে সহ-অভিনেত্রী শ্বেতার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন রুবেল। তাঁরা নাকি প্রেম করছেন? সত্যিই কি তাই?

- Advertisement -
google news follower

অবশেষে এ বিষয়টা নিয়ে ভারতের আনন্দবাজার অনলাইনের কাছে মুখ খুলেছেন অভিনেতা রুবেল। প্রেমের সম্পর্ক উড়িয়ে দিলেন তিনি। বললেন, আসলে কাজ শেষ হওয়ার পর সাধারণত সহ-অভিনেতাদের সঙ্গে যোগাযোগ থাকে না। কিন্তু শ্বেতার ক্ষেত্রে তা ঘটেনি। আমরা খুব কাছের বন্ধু।

আমার জন্মদিনটা বিশেষ করে তোলার জন্য তাই ও উদ্যোগ নিয়েছিল। এটা কখনও প্রেমের ইঙ্গিত নয়। আমরা যখন একসঙ্গে ধারাবাহিক করতাম তখন থেকে এমনটা রটেছে।

- Advertisement -
islamibank

প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেও বন্ধুত্ব যে অটুট সে কথা বার বার বুঝিয়ে দিয়েছেন অভিনেতা। বেশ কয়েক মাস হল শেষ হয়েছে তাঁদের ধারাবাহিক। এরই মধ্যে শ্বেতা পা দিয়েছেন বড় পর্দায়।

মিঠুন চক্রবর্তী, দেব অভিনীত ‘প্রজাপতি’ ছবির হাত ধরে দর্শকের সামনে অন্য ভাবে আসতে চলেছেন শ্বেতা। অন্য দিকে রুবেলের কিছু দিনের বিরতি।

পুজোর পর জি বাংলায় নতুন ধারাবাহিকে ফিরবেন অভিনেতা। সেই সঙ্গে শোনা যাচ্ছে সুশান্ত দাসের প্রযোজনায় পুজোর পর ছোট পর্দায় আবারও দেখা যেতে পারে শ্বেতাকে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ