মিরসরাই ও সীতাকুণ্ডে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ডে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

এর মধ্যে মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশ পাঁচজন এবং সীতাকুণ্ড মডেল থানা পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

- Advertisement -
google news follower

জোরারগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কাটাছরা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও বাড়িয়াখালী গ্রামের মৃত একেএম ফজলুল হকের ছেলে মোঃ নাজিম উদ্দীন (৩৮), বামনসুন্দর দারোগারহাট এলাকার তাজুল ইসলামের ছেলে মোহাম্মদ হোসেন খোকন, জোরারগঞ্জ ইউনিয়ন যুবলীগের কর্মী ও খিলমুরারী গ্রামের শাহ আলমের ছেলে মোঃ রানা শেখ (২৮), জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্যামল প্রসাদ দেওয়ানজী এবং ওসমানপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ফরিদুল ইসলাম।

- Advertisement -
islamibank

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল হালিম বলেন, ২০২৪ সালের ১৮ অক্টোবর জোরারগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

পরে ওই দিন সকালে তাঁদের চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

অন্যদিকে, সীতাকুণ্ডে সোমবার (৯ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চট্টগ্রামের হাটহাজারী থানার নুরুল আফসারের ছেলে রিফাত, নুরুল হকের ছেলে নুরুল ইসলাম এবং ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার আহাম্মদ গনির ছেলে আবু জাফর।

গ্রেপ্তারের পর দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহিনুল ইসলাম তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ