উখিয়ায় আরেক রোহিঙ্গাকে কুপিয়ে হত্যা

কক্সবাজারের উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্পে মো. এরশাদ নামে এক রোহিঙ্গাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম এরশাদ। এক্সটেনশন ক্যাম্প-৪ এইচ ব্লকের বাসিন্দা। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ভোরে কুতুপালং ক্যাম্পে এই ঘটনা ঘটে।

- Advertisement -

বিষয়টি নিশ্চিত করে ১৪-এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার জানান, ক্যাম্পে এরশাদ নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই হত্যাকাণ্ডের কারণ খোজা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে।

- Advertisement -
google news follower

এর আগে মঙ্গলবার রাতে উখিয়ার বালুখালী ১৮ নম্বর ক্যাম্পে রাতের বেলায় পাহারায় নিয়োজিত থাকা মো. জাফার (৩৫) নামে এক স্বেচ্ছাসেবককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। শরণার্থী ক্যাম্পে একের পর এক হামলা ও হত্যাকাণ্ড ঘটাচ্ছে বিদ্রোহী রোহিঙ্গা গ্রুপগুলো। পাশাপাশি স্বেচ্ছাসেবীদের মাধ্যমে রাতে পাহারার পদ্ধতি অকার্যকর করার চেষ্টা করছে বলে মনে করছেন পুলিশ ও স্বেচ্ছাসেবীরা।

গত জুলাই থেকে গত প্রায় তিন মাসে রোহিঙ্গা ক্যাম্পে তিন মাঝিসহ অন্তত ১১ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এর মধ্য পাঁচ জন ছিলেন স্বেচ্ছাসেবক।

- Advertisement -
islamibank

জেএন/কেকে

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ