বিজিবির টহল দল দেখে পালাল মাদক কারবারি, উদ্ধার ৯০ হাজার ইয়াবা

টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

- Advertisement -

বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে উপজেলার মেম্বার ঘাট এলাকার নাফ নদীতে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

- Advertisement -
google news follower

বিজিবি-২ এর অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার গণমাধ্যমকে জানান, মিয়ানমার থেকে নৌকাযোগে দুই ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় টহল দল তাদের চ্যালেঞ্জ করলে তারা নৌকা ফেলে নদীতে লাফ দিয়ে সাতরে ফের মিয়ানমারে পালিয়ে যায়। রেখে যাওয়া নৌকার পাটাতনের নীচ থেকে পলিথিনে মোড়ানো ব্যাগ থেকে এই বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার হয়। এ সময় ১ প্যাকেট রিচ কফি, বার্মিজ সিগারেট, শুটকিসহ বেশকিছু পণ্য জব্দ করা হয়।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ