সাকিবের বাসায় অপু,কাঁদলেন বুবলী!

চলচ্চিত্রে শাকিবের নিয়মিত জুটি হন শবনম ইয়াসমিন বুবলী। বেশ কয়েকটি সিনেমা জুটি বেঁধে করেন তাঁরা। এরপর ২০২০ সালের ফেব্রুয়ারিতে আকস্মিকভাবে উধাও হন বুবলী।

- Advertisement -

জানা যায়, তিনি যুক্তরাষ্ট্রে। ১১ মাস নিভৃতে ছিলেন। ওই সময় শোনা যায় বুবলী অন্তঃসত্ত্বা। সন্তান জন্ম দেওয়ার জন্যই নিউ ইয়র্ক গেছেন। পরে চলচ্চিত্রপাড়ার বাতাসে শোনা যায় বুবলী মা হয়েছেন, বাবা হয়েছেন শাকিব।

- Advertisement -
google news follower

নায়িকার ক্যারিয়ারের শুরু থেকে কিং খানের সাথে প্রেম ও পরবর্তীতে বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল। সেই গুঞ্জনের আগুনে ঘি ঢেলে দেয় এই নায়িকার বেবি বাম্পের ছবি।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বুবলী ফেসবুকে দুটি ছবি প্রকাশ করেন। যে ছবিতে তার বেবি বাম্প স্পষ্ট। ছবির ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘মি উইথ মাই লাইফ।’ এরপর অনেকগুলো ভালোবাসার ইমোজি। তার ওপরে হ্যাশট্যাগে লেখা ‘থ্রোব্যাক আমেরিকা’।

- Advertisement -
islamibank

মঙ্গলবার রাতে বুবলী গণমাধ্যমের সঙ্গে মুখোমুখি হয়ে কয়েকটা দিন সময় চান। সেসময় তিনি বলেন, ‘আমি কিছুদিন সময় চাই। তবে এটুকু বলব, আমি মুসলিম, আমাদের সবকিছু সামাজিকভাবে হয়েছে।’ সঙ্গে থাকা মনিরা মিঠুও বুবলীকে মানসিক সমর্থন দেওয়ার অনুরোধ জানান।

বুবলীর মুখে এমন সব কথা অপু বিশ্বাসের ঘটনাকেই মনে করিয়ে দিচ্ছে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

অপরদিকে একই দিন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ও নায়িকা অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়ের ছিল জন্মদিন। নিজের ফেসবুকে পোস্ট করে ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানায় শাকিব।

এদিন রাতে নিজের ফেসবুকে ছেলের জন্মদিনের কিছু ছবি পোস্ট করেন শাকিব খানের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস। সেখানে অপু-জয়ের সাথে দেখা যায় শাকিব খানকেও।

ছবিতে অপু বেশ খোশ মেজাজে ধরা দেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘সুখী পরিবারের কিছু মুহূর্ত। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’

শাকিবের ছেলের জন্মদিনে বুবলীর বেবি বাম্পের ছবি পোস্ট করা নিয়ে চর্চা হচ্ছে মিডিয়া পাড়ায়। অর্থাৎ বুবলীও অপুর পথেই হাঁটতে যাচ্ছেন বলে এখন চলচ্চিত্রপাড়ায় জোর গুঞ্জন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ