টি২০ র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান খোয়ালেন সাকিব

এশিয়া কাপে ব্যর্থ হওয়ায় টি-টোয়েন্টি অলরাউন্ডারের শীর্ষস্থান হারিয়েছিলেন মোহাম্মদ নবি। তার আসন দখল করেছিলেন সাকিব আল হাসান।

- Advertisement -

নতুন হালনাগাদকৃত র‌্যাঙ্কিংয়ে সেই নবির কাছেই শীর্ষস্থান খোয়ালেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। নেমে গেছেন সেই আগের দুই নম্বরে।

- Advertisement -
google news follower

আইসিসির হালনাগাদ করা সবশেষ টি২০ অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে সাকিবের রেটিং পয়েন্ট ৫ কমেছে। ২৪৮ থেকে নেমে এসেছে ২৪৩-এ। এক নম্বরে থাকা নবীর রেটিং ২৪৬। অবশ্য এশিয়া কাপের পর দুজনের কেউই জাতীয় দলের হয়ে খেলেননি কোনো ম্যাচ।

তিনে আছেন ইংল্যান্ডের মঈন আলী। তার রেটিং পয়েন্ট ২১১। অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষ চারে উঠে এসেছে ভারতের হার্দিক পান্ডিয়া।

- Advertisement -
islamibank

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ দুই ম্যাচে ৯ ও অপরাজিত ২৫ রানের ইনিংস খেলা পান্ডিয়ার রেটিং পয়েন্ট ১৮৪। সমান রেটিং শ্রীলঙ্কার ভানিন্দু হাসারাঙ্গারও। দুজনই যৌথভাবে চতুর্থ স্থানে আছেন।

টি২০ সংস্করণে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে এক নম্বর স্থান ধরে রেখেছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। ইংল্যান্ডের বিপক্ষে শেষ তিন ম্যাচে অপরাজিত ৮৮, ৮ ও ৮৮ রানের ইনিংস খেলে ৮৬১ রেটিং নিয়ে সবার ওপরে তিনি। ৮০১ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে ভারতের সূর্যকুমার যাদব।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টি২০ ম্যাচে ৩৬ বলে ৬৯ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন তিনি। পাকিস্তান অধিনায়ক বাবর আজম আছেন সূর্যকুমারের ঠিক পরেই। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি২০ ম্যাচে সেঞ্চুরি করে তিনি তার রেটিং নিয়ে গেছেন ৭৯৯-এ।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ তিনে পরিবর্তন হয়নি। আগের মতোই এক নম্বরে অস্ট্রেলিয়ার জস হ্যাজলউড, দুইয়ে দক্ষিণ আফ্রিকার তাব্রেইজ শামসি এবং তিনে ইংল্যান্ডের আদিল রশিদ।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ