ভিক্টোরিয়া প্লাজেনকে ৫-০ গোলে উড়িয়ে দিলো বায়ার্ন

ঘরের মাঠে গোল উৎসবে মাতলো বায়ার্ন মিউনিখ। এলিয়েঞ্জ এরেনায় মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বের ম্যাচে ভিক্টোরিয়া প্লাজেনকে ৫-০ গোলে উড়িয়ে দিলো জুলিয়েন নাগেলসম্যানের দল।

- Advertisement -

এতে ‘সি’ গ্রুপে শীর্ষস্থান দখলের সঙ্গে চ্যাম্পিয়নস লিগে নতুন এক রেকর্ডও গড়েছে জার্মান ক্লাবটি। এখন এই টুর্নামেন্টে গ্রুপপর্বে টানা ৩১ ম্যাচ অপরাজিত বায়ার্ন। তারা পেছনে ফেলেছে রিয়াল মাদ্রিদের রেকর্ড।

- Advertisement -
google news follower

করোনার কারণে থমাস মুলার আর জসুয়া কিমিচকে না পেলেও চেক ক্লাবের বিপক্ষে দাপট দেখিয়েই খেলেছে বায়ার্ন। ম্যাচে ৭১ ভাগ বল দখলে রেখে মোট ২১টি শট নেয় তারা, যার ১৩টিই ছিল লক্ষ্যে। অন্যদিকে ১০ শটের ৩টি লক্ষ্যে রাখতে পারে প্লাজেন।

ম্যাচের সপ্তম মিনিটেই লেরয় সানের গোলে এগিয়ে যায় বায়ার্ন। ৬ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন সার্জে জিনাব্রি। ২১ মিনিটে ৩-০ করেন সাদিও মানে।

- Advertisement -
islamibank

এর চার মিনিট পর জামাল মুসিয়ালা গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে পারেনি। নাহলে বিরতির আগেই এক হালি গোল পেয়ে যেতো স্বাগতিকরা।

তবে দাপট ধরে রেখে দ্বিতীয়ার্ধে ৯ মিনিটের মধ্যে আরও দুই গোল করে বড় জয় নিশ্চিত করে ফেলে বুন্দেসলিগার ক্লাবটি। ৫০তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন সানে। ৫৯ মিনিটে ৫-০ করেন বদলি খেলোয়াড় চিওপো মতিং।

৩ ম্যাচের ৩টিই জিতে ৯ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে বায়ার্ন মিউনিখ।

জেএন/এও

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ