চট্টগ্রামে ছেলে হত্যার বিচার চেয়ে কেঁদে বুক ভাসালো বৃদ্ধ মা

চট্টগ্রাম নগরের বাকলিয়ার রসুলবাগে ৮ মাস আগে খুন হয় ইমরান নামে এক যুবক। আট মাস পেরিয়ে গেলেও গ্রেপ্তার হয়নি কোনও আসামি। পুলিশের অসহযোগিতার কারণে খুনীরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে জানিয়ে আজ সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন নিহত ইমরানের মা আছিয়া বেগম।

- Advertisement -

তিনি আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। তিনি বলেন, ‘চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি আসামি মো. নাজিম উদ্দিন, জাহাঙ্গীর, খোকন দুপুরের দিকে আমার ছেলের মোবাইলে ১৬ বার কল দেয়। পরে তাদের বারবার ফোনে বিরক্ত হয়ে আমার ছেলে বাসা থেকে বের হয়ে সন্ধ্যা ৬টায় বাসায় ফিরে আসে। এরপর আবার বের হতে চাইলে কোথায় যাচ্ছে জানতে চাই। জবাবে ছেলে বলে, নাজিম, জাহাঙ্গীর ও খোকন আমার মোবাইল রেখে দিয়েছে। তাদের সাথে দেখা করতে হবে। এরপর ফিরেছে লাশ হয়ে। এ ঘটনার ৮ মাস পেরিয়ে গেলেও আমার ছেলে হত্যার বিচার পাইনি। সে আমাকে প্রায় সময় বলতো, আম্মু ছেলেগুলো আমাকে সবসময় বিরক্ত করে। আমার কাছে টাকা চায়।’

- Advertisement -
google news follower

তিনি অভিযোগ করে বলেন, ‘বাকলিয়া থানার সাবেক ওসি সেদিন আমার মামলা নেয়নি। ঘটনার দিন আসামিরা থানায় উপস্থিত ছিলো। কিন্তু অজানা কারণে আসামিদের গ্রেপ্তার না করে ছেড়ে দেয়। আমার ছেলের মৃত্যুর পরেও আসামিরা বাসায় এসেছে, তারা নাকি আমার ছেলের কাছ থেকে টাকা পেত। তবে বাকলিয়া থানার বর্তমান ওসি আমাকে অভয় দিয়ে বলেছেন, তিনি আমার ছেলের হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করবেন।’

সংবাদ সম্মেলনে নিহত ইমরানের ছোট বোন জেসমিন আখতার, আনোয়ারা উপজেলার দুই ইউপি সদস্য মো. আবু জাফর চৌধুরী মিজান ও শহীদ আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।

- Advertisement -
islamibank

জেএন/এফও/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ