বিএনপি লাঠি আনলে আওয়ামী লীগ ললিপপ চুষবে না: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১০ তারিখের বিএনপির সমাবেশে বাধা দেওয়া হবে না। তবে বিএনপি লাঠি নিয়ে এলে আওয়ামী লীগের নেতাকর্মীরা ললিপপ চুষবে না।

- Advertisement -

সোমবার বিকেলে জামালপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

- Advertisement -
google news follower

ওবায়দুল কাদের বলেন, খেলা হবে ভোট চোরের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে ও দুঃশাসনের বিরুদ্ধে।

হ্যামলিওনের ডাকাতিয়া বাঁশির সঙ্গে বিএনপির রাজনীতির তুলনা করে কাদের বলেন, এদেশের মানুষকে ধোকা দিয়ে বোকা বানানো যাবে না।

- Advertisement -
islamibank

জনগণকে উদ্দেশ্য করে সেতুমন্ত্রী বলেন, তারেক রহমান থেকে সাবধান থাকবেন। খেলা হবে তৈরি থাকেন। ডিসেম্বরে খেলা হবে, নির্বাচনে খেলা হবে। ১০ তারিখে খেলা হবে।

সুইচ ব্যাংকসহ বিদেশের অনেক ব্যাংকে তারেক রহমানের হাজার হাজার কোটি টাকা রয়েছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তার যে কত বাড়ি, কত মার্কেট আছে, তার কোনো হিসাব নেই।

এর আগে জামালপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

জেলা আওয়ামী লীগ সভপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, শফিউল আলম চৌধুরী নাদেল, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাবু অসীম কুমার উকিল, মারুফ আক্তার পপি প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ এবং সাধারণ সম্পাদক হিসেবে বিজন কুমার চন্দের নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ