কবিতাঃ “বিজয়”

বিজয়
এস এম হারুন উর রশীদ

- Advertisement -

বিজয় মানে বাঙালী বীর, লক্ষ বাঙালির প্রান,
বিজয় মানে বীরাঙ্গনা, রক্তে রঞ্জিত ঘ্রান।

- Advertisement -
google news follower

বিজয় মানে ২৫ মার্চের দীর্ঘ কালো রাত,
বিজয় মানে শহীদ যুব, হুংকার, ঘাত, প্রতিঘাত।

বিজয় মানে দুঃখিনী মায়ের অসীম বেদনার স্মৃতি,
বিজয় মানে শিল্পীর কন্ঠে বিদ্রোহের লোকগীতি।

- Advertisement -
islamibank

বিজয় মানে উত্তেজনা, আনন্দ আর উল্লাস,
বিজয় মানে অনেক খুশি, শান্তির উচ্ছাশ।

বিজয় মানে বাংলার হৃদয় জুড়ে স্নেহের কলরব,
বিজয় মানে ষোল কোটি মানুষের বিজয়ের উৎসব।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ