২০২৩ সালের বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

বহুল আলোচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করা হয়েছে। শনিবার (২১ মার্চ) প্রকাশিত এই তালিকায় জায়গা পেয়েছেন দেশের ২১ জন ক্রিকেটার। গত বছরও কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন ২১ জন ক্রিকেটার। অর্থাৎ, এবার কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারের সংখ্যা অপরিবর্তিত। এ চুক্তি চলতি মাস অর্থাৎ জানুয়ারি থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

- Advertisement -

এবার তিন ফরম্যাটের চুক্তিতে আছেন সাকুল্যে ৪ ক্রিকেটার। তারা হলেন- সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। এছাড়া ৭ ক্রিকেটার জায়গা পেয়েছেন দুই ফরম্যাটে। বাকি ১০ জন একটি করে ফরম্যাটের চুক্তিতে।

- Advertisement -
google news follower

একনজরে বিসিবির কেন্দ্রীয় চুক্তি (২০২৩)

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি : সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ।

- Advertisement -
islamibank

টেস্ট ও ওয়ানডে : তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।

টেস্ট ও টি-টোয়েন্টি : নাজমুল হোসেন শান্ত ও নুরুল হাসান সোহান।

ওয়ানডে ও টি-টোয়েন্টি : মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ধ্রুব ও শরিফুল ইসলাম।

শুধু টেস্ট : মুমিনুল হক, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, খালেদ আহমেদ ও জাকির হাসান।

শুধু ওয়ানডে : মাহমুদউল্লাহ রিয়াদ।

শুধু টি-টোয়েন্টি : নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত ও হাসান মাহমুদ।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ